দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সরকারপ্রধানের কাছে পাঠানো এক বিশেষ চিঠিতে তিনি এই ঈদ শুভেচ্ছা জানান।

আরও পড়ুন, ঈদ উদযাপনে প্রস্তুত রাজধানী, চলছে একের পর এক জামাত

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি উল্লেখ করেন, ঈদুল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের চিরন্তন আদর্শকে ধারণ করে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, এই উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ, যা দেশটির লাখো মুসলিম আনন্দ ও উদ্দীপনার সঙ্গে উদযাপন করে থাকেন।

আরও পড়ুন, মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমান

চিঠিতে মোদি দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে বলেন, ভারত ও বাংলাদেশ যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও প্রগতির অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে ওঠা গভীর সম্পর্ক ভাগাভাগি করে।

আরও পড়ুন, আজ পবিএ ঈদুল আজহা

তিনি আরও জানান, বিভিন্ন ক্ষেত্রে জনমুখী সহযোগিতা আরও জোরদারে ভারত সরকার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। বার্তার শেষাংশে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

বিষয় : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল আজহা শুভেচ্ছা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সরকারপ্রধানের কাছে পাঠানো এক বিশেষ চিঠিতে তিনি এই ঈদ শুভেচ্ছা জানান।

আরও পড়ুন, ঈদ উদযাপনে প্রস্তুত রাজধানী, চলছে একের পর এক জামাত

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি উল্লেখ করেন, ঈদুল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের চিরন্তন আদর্শকে ধারণ করে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, এই উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ, যা দেশটির লাখো মুসলিম আনন্দ ও উদ্দীপনার সঙ্গে উদযাপন করে থাকেন।

আরও পড়ুন, মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমান

চিঠিতে মোদি দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে বলেন, ভারত ও বাংলাদেশ যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও প্রগতির অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে ওঠা গভীর সম্পর্ক ভাগাভাগি করে।

আরও পড়ুন, আজ পবিএ ঈদুল আজহা

তিনি আরও জানান, বিভিন্ন ক্ষেত্রে জনমুখী সহযোগিতা আরও জোরদারে ভারত সরকার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। বার্তার শেষাংশে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত