দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ঈদ উদযাপনে প্রস্তুত রাজধানী, চলছে একের পর এক জামাত

রাজধানীজুড়ে ঈদের জামাত

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবমুখর পরিবেশে রাজধানীতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন, বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজন করা হয়েছে ঈদের পাঁচটি জামাত। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, গুলশান সেন্ট্রাল মসজিদসহ রাজধানীর শতাধিক ঈদগাহ ও দেড় হাজারের বেশি মসজিদে অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত।

আরও পড়ুন, জাতীয় ঈদগাহে প্রধান জামাত

ঈদকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। জাতীয় ঈদগাহ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মুসল্লিদের সুবিধায় রাখা হয়েছে মেডিকেল টিম, আলাদা ওজুখানা এবং নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা।

আরও পড়ুন, কোরবানির প্রকৃত শিক্ষা তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এদিকে ঈদ উপলক্ষে সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে করা হয়েছে আলোকসজ্জা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যম প্রচার করছে বিশেষ ঈদ অনুষ্ঠানমালা। হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনেও পরিবেশন করা হচ্ছে বিশেষ খাবার।

বিষয় : ঈদ ঈদগাহ জামাত ঈদুল আজহা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঈদ উদযাপনে প্রস্তুত রাজধানী, চলছে একের পর এক জামাত

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবমুখর পরিবেশে রাজধানীতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন, বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজন করা হয়েছে ঈদের পাঁচটি জামাত। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, গুলশান সেন্ট্রাল মসজিদসহ রাজধানীর শতাধিক ঈদগাহ ও দেড় হাজারের বেশি মসজিদে অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত।

আরও পড়ুন, জাতীয় ঈদগাহে প্রধান জামাত

ঈদকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। জাতীয় ঈদগাহ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মুসল্লিদের সুবিধায় রাখা হয়েছে মেডিকেল টিম, আলাদা ওজুখানা এবং নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা।

আরও পড়ুন, কোরবানির প্রকৃত শিক্ষা তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এদিকে ঈদ উপলক্ষে সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে করা হয়েছে আলোকসজ্জা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যম প্রচার করছে বিশেষ ঈদ অনুষ্ঠানমালা। হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনেও পরিবেশন করা হচ্ছে বিশেষ খাবার।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত