পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ এবং মনের পশুত্বকে পরাভূত করার মধ্যেই কোরবানির প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।
আরও পড়ুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কোরবানি বন্ধ মহিষ ‘ট্রাম্প’-এর
প্রধানমন্ত্রী বলেন, তাকওয়া ও আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে প্রতি বছর ঈদুল আজহা মুসলিম উম্মাহর জীবনে আসে। এই উৎসব ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন, যানজট ও ভাড়া সমস্যা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক মনিটরিং চলছে
তিনি আরও বলেন, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, তারা যেন অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করেন। একই সঙ্গে কোরবানির চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং পশুর বর্জ্য দ্রুত পরিষ্কারে পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন, কোরবানির জন্য নির্ধারিত স্থানে কঠোর নজরদারির ঘোষণা ডিএসসিসির
প্রধানমন্ত্রী বলেন, ঈদের দিনেই যেন কোরবানির স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা যায়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা রাখতে হবে। ভিডিও বার্তার শেষে তিনি দেশ, মুসলিম বিশ্ব ও সমগ্র মানবজাতির শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা কামনা করেন।
বিষয় : শুভেচ্ছা প্রধানমন্ত্রী ঈদুল আজহা কোরবানি

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন