দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

জাতীয় ঈদগাহে প্রধান জামাত

জাতীয় ঈদগাহে প্রধান জামাত

রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে এ জামাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: খালেদা জিয়াকে উপহার দেওয়া ‘কালো মানিক’ বিক্রি ২০ লাখ টাকায়

প্রধান ঈদ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন। তারা সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসল্লি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি শুরু আজ থেকে

এবারের প্রধান জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের জন্য দোয়া করা হয়।

ঈদের প্রধান জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকায় সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন। মুসল্লিদের নির্বিঘ্নে প্রবেশ ও নামাজ আদায় নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা, মেডিকেল টিম ও ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়।

আরও পড়ুন: ঈদযাত্রায় স্বস্তি নারীর টানে বাড়ি ফিরছেন হাজারো মানুষ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহ মাঠকে নামাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়। মুসল্লিদের সুবিধার্থে অজুখানা, সুপেয় পানির ব্যবস্থা, অস্থায়ী শেড, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নারী মুসল্লিদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপে বড় সিদ্ধান্ত, সেনা থাকবে না দায়িত্বে

প্রধান জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের প্রধান জামাত সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত মুসল্লিরা।

বিষয় : রাজধানী ঈদগাহ পবিত্র ঈদুল আজহা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

জাতীয় ঈদগাহে প্রধান জামাত

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত