পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার থেকে শুরু হয়েছে সরকারি চাকরিজীবীদের টানা সাত দিনের ছুটি। এই ছুটি চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এরপর ১ জুন থেকে আবার খুলবে সরকারি অফিস।সরকারের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
আরও পড়ুন , দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ছুটির সময়সূচিতে পরিবর্তন আনা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের ভোগান্তি কমানো এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতেই এই দীর্ঘ ছুটির ব্যবস্থা করা হয়েছে।এর আগে ঈদ সামনে রেখে কিছু অফিস খোলা রাখা হলেও পরবর্তী সময়ে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি বাড়ানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়।ফলে এবার ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজনের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।
বিষয় : চাকরিজীবী ঈদুল আজহা ৭ দিনের ছুটি চাকরিজীবী

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন