পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে গ্রামের পথে ছুটছেন তারা।রোববার রাজধানীর উত্তরা-আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় তুলনামূলক কম যাত্রীচাপ দেখা গেছে। এতে স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন যাত্রীরা।যাত্রীরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার যানজট কম এবং নির্ধারিত ভাড়াতেই মিলছে টিকিট। ফলে ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হচ্ছে।বরিশালগামী এক যাত্রী জানান, বিকেল ৪টার বাসে বাড়ির উদ্দেশে রওনা দেবেন। সড়কে যানজট না থাকায় নির্ধারিত সময়েই পৌঁছানোর আশা করছেন তিনি।
আরও পড়ুন , আজ রাতেই মিনার পথে হাজিরা, শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা
শ্যামলী পরিবহণের কাউন্টার মাস্টার নাঈম বলেন, সরকারি নির্ধারিত ভাড়াতেই টিকিট বিক্রি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই।হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার শামিমও জানান, যাত্রীরা স্বাভাবিক ভাড়ায় টিকিট পাচ্ছেন এবং এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা নেই।যাত্রী ইকবাল হোসেন চৌধুরী বলেন, গত বছর বেশি দামে টিকিট কিনতে হয়েছিল। এবার ৭০০ টাকায় টিকিট পেয়েছি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে কোরবানি শেষে আবার কর্মস্থলে ফিরবেন বলেও জানান তিনি।
বিষয় : ঈদযাত্রা নারীর টান গ্রামের পথ

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন