দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬

আজ রাতেই মিনার পথে হাজিরা, শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া হাজিরা আজ রাতেই মিনার পথে রওনা হচ্ছেন

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া হাজিরা আজ রাতেই মিনার পথে রওনা হচ্ছেন। সোমবার ৮ জিলহজ সকাল থেকে মিনায় অবস্থানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে পবিত্র হজের মূল কার্যক্রম।ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী হাজিদের মিনায় গমন সহজ ও নিরাপদ করতে আজ রাত থেকেই তাদের পাঠানো শুরু হবে।মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস এবং সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো ইতোমধ্যে বাংলাদেশি হজযাত্রীদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে।শরিয়তের বিধান অনুযায়ী হাজিরা মিনায় ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন। 

আরও  পড়ুন , আমরা চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন: স্বরাষ্ট্রমন্ত্রী

এরপর ৯ জিলহজ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন তারা।এ বছর আরাফাতের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুর রহমান আল-হুযাইফি।আরাফাতে অবস্থানের পর হাজিরা মুজদালিফায় রাত্রিযাপন করবেন। পরে মিনায় ফিরে জামারায় কঙ্কর নিক্ষেপ, কোরবানি এবং মাথা মুণ্ডনের মধ্য দিয়ে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে এবার হজ পালন করছেন প্রায় সাড়ে ৭৮ হাজার মানুষ।

বিষয় : উদ্দেশ্যে পবিত্র হজকে মিনার পথে উদ্দেশ্যে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

আজ রাতেই মিনার পথে হাজিরা, শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া হাজিরা আজ রাতেই মিনার পথে রওনা হচ্ছেন। সোমবার ৮ জিলহজ সকাল থেকে মিনায় অবস্থানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে পবিত্র হজের মূল কার্যক্রম।ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী হাজিদের মিনায় গমন সহজ ও নিরাপদ করতে আজ রাত থেকেই তাদের পাঠানো শুরু হবে।মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস এবং সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো ইতোমধ্যে বাংলাদেশি হজযাত্রীদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে।শরিয়তের বিধান অনুযায়ী হাজিরা মিনায় ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন। 

আরও  পড়ুন , আমরা চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন: স্বরাষ্ট্রমন্ত্রী

এরপর ৯ জিলহজ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন তারা।এ বছর আরাফাতের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুর রহমান আল-হুযাইফি।আরাফাতে অবস্থানের পর হাজিরা মুজদালিফায় রাত্রিযাপন করবেন। পরে মিনায় ফিরে জামারায় কঙ্কর নিক্ষেপ, কোরবানি এবং মাথা মুণ্ডনের মধ্য দিয়ে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে এবার হজ পালন করছেন প্রায় সাড়ে ৭৮ হাজার মানুষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত