ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে।
আরও পড়ুন, জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম—বিএসআরএফ আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও ট্রাভেল পাস নিয়ে আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনানুগ প্রক্রিয়ায় এবং দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চায়।
আরও পড়ুন, নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: আইনমন্ত্রী
মন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে শেখ হাসিনার এক্সট্রাডিশন বা প্রত্যর্পণের জন্য অনেক আগেই চিঠি পাঠানো হয়েছে। সরকার এখনো আশা করছে, চুক্তি অনুযায়ী ভারত তাকে ফেরত পাঠাবে। তিনি আরও বলেন, সরকার চায় শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন।
আরও পড়ুন, মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের নতুন দায়িত্ব বণ্টন ইসির
অনুষ্ঠানে বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিষয় : বিচার শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন