দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: আইনমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কবি নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং তার সাহিত্য ও চেতনা জাতিকে অনুপ্রাণিত করে। রোববার (২৪ মে) বিকেলে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবনব্যাপী সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা দিয়েছেন।

আরও পড়ুন, জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি আরও উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর নির্দেশে কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সমাহিত করা হয়। বক্তব্যে তিনি বলেন, নজরুল বিশ্বাস করতেন—সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। যারা নজরুলকে ভালোবেসেছেন, তারা তার চিন্তার গভীরতা উপলব্ধি করতে পারবেন।

আরও পড়ুন, ঈদযাত্রায় সদরঘাটের চাপ কমাতে বসিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু : নৌ প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে সংসদ সদস্যদের ট্যাক্সমুক্ত গাড়ি সুবিধা বন্ধ করা হয়েছে এবং তিনি জনগণের টাকায় বিলাসিতার বিপক্ষে অবস্থান নিয়েছেন।

আরও পড়ুন, পল্লবীতে শিশু রামিসা হত্যায় সোহেল-স্বপ্নার বিরুদ্ধে চার্জশিট দাখিল

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী মো. শরীফুল আলম, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং জেলা ও দায়রা জজ জাকির হোসেন। অনুষ্ঠানে নজরুল গবেষক ও একাধিক শিক্ষাবিদ আলোচনায় অংশ নেন। পরে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিষয় : ময়মনসিংহ আইনমন্ত্রী প্রধানমন্ত্রী নজরুল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কবি নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং তার সাহিত্য ও চেতনা জাতিকে অনুপ্রাণিত করে। রোববার (২৪ মে) বিকেলে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবনব্যাপী সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা দিয়েছেন।

আরও পড়ুন, জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি আরও উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর নির্দেশে কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সমাহিত করা হয়। বক্তব্যে তিনি বলেন, নজরুল বিশ্বাস করতেন—সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। যারা নজরুলকে ভালোবেসেছেন, তারা তার চিন্তার গভীরতা উপলব্ধি করতে পারবেন।

আরও পড়ুন, ঈদযাত্রায় সদরঘাটের চাপ কমাতে বসিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু : নৌ প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে সংসদ সদস্যদের ট্যাক্সমুক্ত গাড়ি সুবিধা বন্ধ করা হয়েছে এবং তিনি জনগণের টাকায় বিলাসিতার বিপক্ষে অবস্থান নিয়েছেন।

আরও পড়ুন, পল্লবীতে শিশু রামিসা হত্যায় সোহেল-স্বপ্নার বিরুদ্ধে চার্জশিট দাখিল

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী মো. শরীফুল আলম, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং জেলা ও দায়রা জজ জাকির হোসেন। অনুষ্ঠানে নজরুল গবেষক ও একাধিক শিক্ষাবিদ আলোচনায় অংশ নেন। পরে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত