পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আরও পড়ুন, জাতীয় সংসদে রুফটপ সৌরবিদ্যুৎ উদ্বোধন, সবুজ জ্বালানির পথে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
আরও পড়ুন, পল্লবীতে শিশু রামিসা হত্যায় সোহেল-স্বপ্নার বিরুদ্ধে চার্জশিট দাখিল
অন্যদিকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতাদের অনেকে নিজ নিজ এলাকায় ঈদের জামাতে অংশ নেবেন। এর মধ্যে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান নরসিংদীর পলাশে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ঈদের নামাজ আদায় করবেন।
আরও পড়ুন, ঈদযাত্রায় সদরঘাটের চাপ কমাতে বসিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু : নৌ প্রতিমন্ত্রী
এদিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলায় এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ সংসদীয় এলাকায় ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্যও নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের জামাতে অংশ নেবেন।
বিষয় : নামাজ প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহ

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন