দৈনিক সংবাদ দিগন্ত

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন

রাজধানীর ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে এবারও এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।আরও পড়ুন, নিরাপত্তাজনিত কারণে মতিঝিল অফিস বন্ধ করল জাতীয় নাগরিক পার্টিএ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা অংশ নেবেন বলে জানানো হয়েছে। প্রায় ৩০ হাজার বর্গমিটারের এই ঈদগাহ ময়দানের একটি বড় অংশজুড়ে প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটারের দৃষ্টিনন্দন প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। মূল মাঠে মোট ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।ভিআইপি অতিথিদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ মুসল্লিদের জন্যও পৃথক বসার ব্যবস্থা রয়েছে। নামাজে প্রবেশের জন্য মোট ৪টি গেট রাখা হয়েছে—ভিআইপি, সাধারণ পুরুষ ও নারীদের জন্য পৃথকভাবে। নামাজ শেষে বের হওয়ার জন্য ৭টি গেট ব্যবহৃত হবে।আরও পড়ুন, ঈদুল আজহায় টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশনমোট ১২১টি কাতারের মধ্যে ভিআইপিদের জন্য ৬টি কাতার নির্ধারণ করা হয়েছে। সাধারণ মুসল্লিদের জন্য ৬৫টি বড় কাতার এবং নারীদের জন্য ৫০টি পৃথক কাতার প্রস্তুত রাখা হয়েছে। একসঙ্গে প্রায় ১৪০ জন মুসল্লির অজুর ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে পুরুষদের জন্য ১১৩টি এবং নারীদের জন্য ২৭টি ট্যাপ রয়েছে।আরও পড়ুন, হাসপাতালের খাবার খেয়ে মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রীমুসল্লিদের সুবিধার্থে ওয়াটারপ্রুফ সামিয়ানা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান, আলো, আরামদায়ক কার্পেট, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিশেষ জায়নামাজ, মোবাইল টয়লেট, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং ফায়ার সার্ভিসের বিশেষ দল মোতায়েন থাকবে। আকস্মিক বৃষ্টি ও তাপপ্রবাহ মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ঈদের প্রধান জামাত নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করাই মূল লক্ষ্য।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন