সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধশতাধিক গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। বুধবার সকালে এসব এলাকার মুসল্লিরা উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন।আরও পড়ুন, ঈদযাত্রায় নিরাপত্তা জোরদার করল র্যাব-৫স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯২৮ সালে চাঁদপুরের সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক (রহ.) চাঁদ দেখার ভিত্তিতে আগাম রোজা ও দুই ঈদ পালনের যে রীতি চালু করেন, তা প্রায় ১০০ বছর ধরে অনুসরণ করে আসছেন তার অনুসারীরা।আরও পড়ুন, সৌদির সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ের ২৩ গ্রামে আজ ঈদুল আজহা উদযাপনএরই ধারাবাহিকতায় হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন গ্রামসহ অর্ধশতাধিক এলাকায় আজ ঈদুল আজহা উদযাপন করা হয়। সকাল থেকে সমেশপুর ঈদগাহ মাঠ, সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠ এবং সাদ্রা দরবার শরীফ মাঠসহ মোট ১২টি ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।আরও পড়ুন, সৌদির সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১০ গ্রামে আজ ঈদএছাড়া উত্তর সাদ্রা বায়তুল সালাম জামে মসজিদ, দক্ষিণ সাদ্রা, অলিপুর, বলাখাল, পাঁচানীসহ বিভিন্ন এলাকার ১৮টি মসজিদেও ঈদের নামাজ আদায় করা হয়। সব মিলিয়ে জেলার নির্ধারিত ৩০টি স্থানে এবং অন্যান্য ছোট-বড় জামাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করেন এবং কোরবানির মাধ্যমে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু করেন।