দৈনিক সংবাদ দিগন্ত

ঈদযাত্রায় যমুনা সেতুতে দীর্ঘ যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ

উত্তরাঞ্চলগামী মানুষের চাপ বাড়তে থাকায় দ্বিতীয় দিনের মতো যমুনা সেতুতে ঢাকামুখী যান চলাচল নিয়ন্ত্রণ করেছে সেতু কর্তৃপক্ষ। এর ফলে সেতুর পশ্চিম পাড় অর্থাৎ সিরাজগঞ্জ অংশে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ যানজট ও ধীরগতির সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন ঘরমুখো যাত্রীরা।আরও পড়ুন, ‘আমার নাতনির বয়স মাত্র তিন দিন, এভাবে চলে যাবে ভাবতেই পারিনি’: দাদির কান্নাজড়িত কণ্ঠবাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দুপুরের আগে পশ্চিম পাড়ের টোল প্লাজায় ঢাকামুখী যানবাহনের টোল আদায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়। মূলত উত্তরবঙ্গগামী যান চলাচল সচল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।এ সিদ্ধান্তের ফলে ঢাকাগামী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। পরে দুপুরের পর টোল কার্যক্রম পুনরায় চালু করা হলেও যানজট পুরোপুরি স্বাভাবিক হয়নি। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চাপ নিয়ন্ত্রণে এই ব্যবস্থা নেওয়া হয়, তবে বিকেল পর্যন্ত উভয় দিকেই যানবাহনের চাপ অব্যাহত ছিল।আরও পড়ুন, ভাইরাল ষাঁড় ‘মানিক’ কোরবানি হবে এতিম-দুস্থদের জন্যবিকেল পর্যন্ত কোথাও কোথাও যানবাহন থেমে থেমে চলতে দেখা যায়। কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে, সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা। সিরাজগঞ্জ জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।আরও পড়ুন, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাও গাঁজাসহ দুই মাদককারবারি আটক সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদের সময় সাধারণ দিনের তুলনায় কয়েকগুণ বেশি যানবাহন পারাপার হয়, যা যমুনা সেতু এলাকায় নিয়মিত চাপ সৃষ্টি করে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৫৬ হাজার যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৮২ লাখ টাকা।

ঈদযাত্রায় যমুনা সেতুতে দীর্ঘ যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ