দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ঈদযাত্রায় ঢাকা ছাড়বে কোটি মানুষ ৯৪ পয়েন্টে যানজটের শঙ্কা

ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা থেকে কমপক্ষে এক কোটি মানুষ দেশ

দেশে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা থেকে কমপক্ষে এক কোটি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাত্রা করবে বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের প্রায় ৮৫ শতাংশই মহাসড়ক ব্যবহার করায় এবারের ঈদযাত্রায় সড়কে চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।মহাসড়ক পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রামসহ দেশের সাতটি গুরুত্বপূর্ণ মহাসড়কে অন্তত ৯৪টি যানজটপ্রবণ স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে ঈদযাত্রার সময় দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।বিশেষজ্ঞ ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ফিটনেসবিহীন যানবাহনের বিকল হওয়া, পশুবাহী ট্রাকের চাপ, অবৈধ হাট বসানো, সড়কের ভাঙা অংশ এবং অব্যবস্থাপনা—সব মিলিয়ে পরিস্থিতি জটিল হতে পারে।বুয়েটের অধ্যাপক ড. সামছুল হক বলেন, আগের তুলনায় ঈদযাত্রায় কিছুটা উন্নতি হলেও সংস্থাগুলোর মধ্যে ।

অঅরও  পড়ুন , মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়

কার্যকর সমন্বয় না থাকলে যানজট পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়।অন্যদিকে পরিবহন নেতারা মহাসড়কে তিন চাকার যান ও মোটরসাইকেলের অবাধ চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এসব যান নিয়ন্ত্রণে না আনলে যানজট আরও বাড়বে।সড়ক ও জনপথ অধিদফতরের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঈদে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে যায়। যেমন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ হাজার গাড়ি বেড়ে প্রায় ৬০ হাজারে পৌঁছে যায়।হাইওয়ে পুলিশ জানিয়েছে, অতিরিক্ত ফোর্স মোতায়েন, কন্ট্রোলরুম স্থাপন, সিসিটিভি মনিটরিং এবং বিশেষ প্যাট্রলিংয়ের মাধ্যমে ঈদযাত্রা নির্বিঘ্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ব্যবস্থাপনায় সামান্য ঘাটতিও ঈদযাত্রায় বড় ধরনের ভোগান্তি তৈরি করতে পারে।

বিষয় : যানজট মহাসড়ক ঈদযাত্রা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ঈদযাত্রায় ঢাকা ছাড়বে কোটি মানুষ ৯৪ পয়েন্টে যানজটের শঙ্কা

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

দেশে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা থেকে কমপক্ষে এক কোটি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাত্রা করবে বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের প্রায় ৮৫ শতাংশই মহাসড়ক ব্যবহার করায় এবারের ঈদযাত্রায় সড়কে চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।মহাসড়ক পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রামসহ দেশের সাতটি গুরুত্বপূর্ণ মহাসড়কে অন্তত ৯৪টি যানজটপ্রবণ স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে ঈদযাত্রার সময় দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।বিশেষজ্ঞ ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ফিটনেসবিহীন যানবাহনের বিকল হওয়া, পশুবাহী ট্রাকের চাপ, অবৈধ হাট বসানো, সড়কের ভাঙা অংশ এবং অব্যবস্থাপনা—সব মিলিয়ে পরিস্থিতি জটিল হতে পারে।বুয়েটের অধ্যাপক ড. সামছুল হক বলেন, আগের তুলনায় ঈদযাত্রায় কিছুটা উন্নতি হলেও সংস্থাগুলোর মধ্যে ।

অঅরও  পড়ুন , মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়

কার্যকর সমন্বয় না থাকলে যানজট পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়।অন্যদিকে পরিবহন নেতারা মহাসড়কে তিন চাকার যান ও মোটরসাইকেলের অবাধ চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এসব যান নিয়ন্ত্রণে না আনলে যানজট আরও বাড়বে।সড়ক ও জনপথ অধিদফতরের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঈদে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে যায়। যেমন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ হাজার গাড়ি বেড়ে প্রায় ৬০ হাজারে পৌঁছে যায়।হাইওয়ে পুলিশ জানিয়েছে, অতিরিক্ত ফোর্স মোতায়েন, কন্ট্রোলরুম স্থাপন, সিসিটিভি মনিটরিং এবং বিশেষ প্যাট্রলিংয়ের মাধ্যমে ঈদযাত্রা নির্বিঘ্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ব্যবস্থাপনায় সামান্য ঘাটতিও ঈদযাত্রায় বড় ধরনের ভোগান্তি তৈরি করতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত