দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়

দেশের মেট্রোরেলে প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।এ বিষয়ে ইতোমধ্যে অর্থ বিভাগ অনুমোদন দিয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।প্রস্তাব অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত ‘সুবর্ণ পরিচয়পত্র’ দেখিয়ে এই সুবিধা নিতে পারবেন। আর প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে বয়স নিশ্চিত করা হবে।

আরও পড়ুন , নৌ পুলিশের সাত দিনের অভিযানে বিপুল অবৈধ জাল ও মাছ জব্দ, আটক ৩০২

এর আগে মেট্রোরেলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে ভ্রমণের সুবিধা পেতেন এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য ১৫ শতাংশ ভাড়া ছাড় ছিল। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে এবং প্রথমবারের মতো প্রবীণ নাগরিকদেরও এই সুবিধার আওতায় আনা হচ্ছে।যদিও দেশে সাধারণভাবে ৬০ বছর বয়সকে প্রবীণ ধরা হয়, তবে মেট্রোরেলের ক্ষেত্রে আপাতত ৬৫ বছর থেকে এই সুবিধা কার্যকর করা হচ্ছে।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) হিসাব অনুযায়ী, এই সিদ্ধান্ত কার্যকর হলে বছরে প্রায় ১২ কোটি টাকার রাজস্ব কমতে পারে, যা মোট টিকিট আয়ের প্রায় ৩ শতাংশ।তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে পরিচালন পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের জন্য ভাড়া ছাড়ের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিষয় : মেট্রোরেল যাত্রী ভাড়া ছাড়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

দেশের মেট্রোরেলে প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।এ বিষয়ে ইতোমধ্যে অর্থ বিভাগ অনুমোদন দিয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।প্রস্তাব অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত ‘সুবর্ণ পরিচয়পত্র’ দেখিয়ে এই সুবিধা নিতে পারবেন। আর প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে বয়স নিশ্চিত করা হবে।

আরও পড়ুন , নৌ পুলিশের সাত দিনের অভিযানে বিপুল অবৈধ জাল ও মাছ জব্দ, আটক ৩০২

এর আগে মেট্রোরেলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে ভ্রমণের সুবিধা পেতেন এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য ১৫ শতাংশ ভাড়া ছাড় ছিল। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে এবং প্রথমবারের মতো প্রবীণ নাগরিকদেরও এই সুবিধার আওতায় আনা হচ্ছে।যদিও দেশে সাধারণভাবে ৬০ বছর বয়সকে প্রবীণ ধরা হয়, তবে মেট্রোরেলের ক্ষেত্রে আপাতত ৬৫ বছর থেকে এই সুবিধা কার্যকর করা হচ্ছে।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) হিসাব অনুযায়ী, এই সিদ্ধান্ত কার্যকর হলে বছরে প্রায় ১২ কোটি টাকার রাজস্ব কমতে পারে, যা মোট টিকিট আয়ের প্রায় ৩ শতাংশ।তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে পরিচালন পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের জন্য ভাড়া ছাড়ের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত