দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

নৌ পুলিশের সাত দিনের অভিযানে বিপুল অবৈধ জাল ও মাছ জব্দ, আটক ৩০২

নৌ পুলিশের সাত দিনের অভিযানে বিপুল অবৈধ জাল ও মাছ জব্দ

দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের চলমান বিশেষ অভিযানে গত সাত দিনে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩০২ জনকে আটক করা হয়েছে।নৌ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দেশব্যাপী পরিচালিত অভিযানে মোট ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার নিষিদ্ধ অবৈধ জাল জব্দ করা হয়। পাশাপাশি ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়েছে।অভিযানের সময় নদী থেকে ১৭৯টি ঝোপঝাড় অপসারণ ও ধ্বংস করা হয়। একই সঙ্গে বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।

আর ও পড়ুন, পরিস্থিতি স্থিতিশীল, সেনারা ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান

এ ছাড়া সাত দিনের এই অভিযানে মৎস্য আইনসহ বিভিন্ন অপরাধে মোট ৯৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে রয়েছে মৎস্য আইন, বেপরোয়া গতি, বালুমহাল, মাদক, অপমৃত্যু, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বিশেষ ক্ষমতা আইনের মামলা।অভিযানে মোট ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।উদ্ধার করা অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। অন্যদিকে উদ্ধারকৃত মাছের রেণু নদীতে অবমুক্ত করা হয় এবং কিছু মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।নৌ পুলিশ বলছে, মৎস্যসম্পদ রক্ষা এবং নদীপথে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরও  পড়ুন , অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের তদন্ত চেয়ে রিট খারিজ করল হাইকোর্ট

বিষয় : অভিযান নৌ পুলিশ জাল ও মাছ জব্দ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

নৌ পুলিশের সাত দিনের অভিযানে বিপুল অবৈধ জাল ও মাছ জব্দ, আটক ৩০২

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের চলমান বিশেষ অভিযানে গত সাত দিনে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩০২ জনকে আটক করা হয়েছে।নৌ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দেশব্যাপী পরিচালিত অভিযানে মোট ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার নিষিদ্ধ অবৈধ জাল জব্দ করা হয়। পাশাপাশি ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়েছে।অভিযানের সময় নদী থেকে ১৭৯টি ঝোপঝাড় অপসারণ ও ধ্বংস করা হয়। একই সঙ্গে বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।

আর ও পড়ুন, পরিস্থিতি স্থিতিশীল, সেনারা ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান

এ ছাড়া সাত দিনের এই অভিযানে মৎস্য আইনসহ বিভিন্ন অপরাধে মোট ৯৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে রয়েছে মৎস্য আইন, বেপরোয়া গতি, বালুমহাল, মাদক, অপমৃত্যু, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বিশেষ ক্ষমতা আইনের মামলা।অভিযানে মোট ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।উদ্ধার করা অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। অন্যদিকে উদ্ধারকৃত মাছের রেণু নদীতে অবমুক্ত করা হয় এবং কিছু মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।নৌ পুলিশ বলছে, মৎস্যসম্পদ রক্ষা এবং নদীপথে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরও  পড়ুন , অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের তদন্ত চেয়ে রিট খারিজ করল হাইকোর্ট

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত