দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পরিস্থিতি স্থিতিশীল, সেনারা ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সেনাপ্রধান বলেন, ২০২৪ সালের ক্রান্তিকালে দেশের প্রয়োজনেই সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সদস্যরা পর্যায়ক্রমে নিজ নিজ ব্যারাকে ফিরে যাচ্ছে।

আরও পড়ুন , অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের তদন্ত চেয়ে রিট খারিজ করল হাইকোর্ট

তিনি আরও বলেন, সেই কঠিন সময়ে সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।অনুষ্ঠানে সেনা সদস্যদের পেশাগত দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, টানা দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও ফায়ারিং প্রতিযোগিতায় সেনাদের দক্ষতা ও নৈপুণ্য অত্যন্ত প্রশংসনীয়।জানা গেছে, গত ১৬ মে ৩৩ পদাতিক ডিভিশন–এর সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা শুরু হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ১৭ পদাতিক ডিভিশন এবং রানারআপ হয় প্যারা কমান্ডো ব্রিগেড।পুরস্কার বিতরণ শেষে সেনাপ্রধান বিজয়ী ও অংশগ্রহণকারী সদস্যদের অভিনন্দন জানান।

আরও  পড়ুন , এলএনজি ক্রয় প্রস্তাব প্রত্যাহারে জ্বালানি সংকটের শঙ্কা

বিষয় : স্থিতিশীল সেনাবাহিনী দায়িত্ব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

পরিস্থিতি স্থিতিশীল, সেনারা ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সেনাপ্রধান বলেন, ২০২৪ সালের ক্রান্তিকালে দেশের প্রয়োজনেই সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সদস্যরা পর্যায়ক্রমে নিজ নিজ ব্যারাকে ফিরে যাচ্ছে।

আরও পড়ুন , অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের তদন্ত চেয়ে রিট খারিজ করল হাইকোর্ট

তিনি আরও বলেন, সেই কঠিন সময়ে সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।অনুষ্ঠানে সেনা সদস্যদের পেশাগত দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, টানা দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও ফায়ারিং প্রতিযোগিতায় সেনাদের দক্ষতা ও নৈপুণ্য অত্যন্ত প্রশংসনীয়।জানা গেছে, গত ১৬ মে ৩৩ পদাতিক ডিভিশন–এর সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা শুরু হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ১৭ পদাতিক ডিভিশন এবং রানারআপ হয় প্যারা কমান্ডো ব্রিগেড।পুরস্কার বিতরণ শেষে সেনাপ্রধান বিজয়ী ও অংশগ্রহণকারী সদস্যদের অভিনন্দন জানান।

আরও  পড়ুন , এলএনজি ক্রয় প্রস্তাব প্রত্যাহারে জ্বালানি সংকটের শঙ্কা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত