দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

এলএনজি ক্রয় প্রস্তাব প্রত্যাহারে জ্বালানি সংকটের শঙ্কা

দেশের জ্বালানি খাতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব হঠাৎ প্রত্যাহারকে ঘিরে। প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার এই আমদানি প্রস্তাব মন্ত্রিসভা কমিটির বৈঠকের ঠিক আগমুহূর্তে প্রত্যাহার করে নেয়া হয়, যা নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রশ্ন।সূত্র অনুযায়ী, আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি কেনার জন্য প্রস্তাবটি প্রস্তুত করেছিল পেট্রোবাংলা। প্রস্তাবটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল জ্বালানি বিভাগ হয়ে মন্ত্রিপরিষদ বিভাগ–এ।তবে বৈঠকের আগমুহূর্তে উচ্চ মূল্যের কারণ দেখিয়ে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়। 

আরও পড়ুন , শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলার চার্জগঠন শুনানি পিছিয়ে ২৫ জুন

এর ফলে জুন মাসে নির্ধারিত এলএনজি চালান সময়মতো না এলে দেশে গ্যাস সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।অন্যদিকে একটি সূত্র জানায়, “আইসবার্গ” নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তুলনামূলক কম দামে এলএনজি সরবরাহের নতুন প্রস্তাব আসার পরই এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এতে প্রতি ইউনিট দাম প্রায় ১৭ ডলারের প্রস্তাব পাওয়া গেছে, যেখানে আগের দর ছিল প্রায় ১৯ দশমিক ৭০ ডলারের বেশি।বর্তমানে দেশে দৈনিক গ্যাস চাহিদা প্রায় ২৭০ কোটি ঘনফুটের মধ্যে আমদানি করা এলএনজি থেকেই সরবরাহ হয় ১০০ কোটি ঘনফুটের বেশি। ফলে আমদানি ব্যাহত হলে সরাসরি প্রভাব পড়তে পারে শিল্প ও বিদ্যুৎ খাতে।বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক বাজার অস্থির থাকায় দ্রুত সিদ্ধান্ত না নিলে সরবরাহ সংকট আরও গভীর হতে পারে। ঈদের ছুটির কারণে নতুন দরপত্র প্রক্রিয়াও বিলম্বিত হওয়ার ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন , গণঅভ্যুত্থানের হামলা মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার

বিষয় : প্রস্তাব এলএনজি জ্বালানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

এলএনজি ক্রয় প্রস্তাব প্রত্যাহারে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

দেশের জ্বালানি খাতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব হঠাৎ প্রত্যাহারকে ঘিরে। প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার এই আমদানি প্রস্তাব মন্ত্রিসভা কমিটির বৈঠকের ঠিক আগমুহূর্তে প্রত্যাহার করে নেয়া হয়, যা নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রশ্ন।সূত্র অনুযায়ী, আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি কেনার জন্য প্রস্তাবটি প্রস্তুত করেছিল পেট্রোবাংলা। প্রস্তাবটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল জ্বালানি বিভাগ হয়ে মন্ত্রিপরিষদ বিভাগ–এ।তবে বৈঠকের আগমুহূর্তে উচ্চ মূল্যের কারণ দেখিয়ে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়। 

আরও পড়ুন , শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলার চার্জগঠন শুনানি পিছিয়ে ২৫ জুন

এর ফলে জুন মাসে নির্ধারিত এলএনজি চালান সময়মতো না এলে দেশে গ্যাস সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।অন্যদিকে একটি সূত্র জানায়, “আইসবার্গ” নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তুলনামূলক কম দামে এলএনজি সরবরাহের নতুন প্রস্তাব আসার পরই এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এতে প্রতি ইউনিট দাম প্রায় ১৭ ডলারের প্রস্তাব পাওয়া গেছে, যেখানে আগের দর ছিল প্রায় ১৯ দশমিক ৭০ ডলারের বেশি।বর্তমানে দেশে দৈনিক গ্যাস চাহিদা প্রায় ২৭০ কোটি ঘনফুটের মধ্যে আমদানি করা এলএনজি থেকেই সরবরাহ হয় ১০০ কোটি ঘনফুটের বেশি। ফলে আমদানি ব্যাহত হলে সরাসরি প্রভাব পড়তে পারে শিল্প ও বিদ্যুৎ খাতে।বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক বাজার অস্থির থাকায় দ্রুত সিদ্ধান্ত না নিলে সরবরাহ সংকট আরও গভীর হতে পারে। ঈদের ছুটির কারণে নতুন দরপত্র প্রক্রিয়াও বিলম্বিত হওয়ার ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন , গণঅভ্যুত্থানের হামলা মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত