দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

গণঅভ্যুত্থানের হামলা মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার

চব্বিশের গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুরে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেওয়া হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলাম সাবেক এই এমপিকে মামলায় গ্রেফতার দেখানোর অনুমোদন দেন।

আরও পড়ুন , ভ্যাপসা গরমে হাঁসফাঁস দেশ, বৃষ্টির আভাস থাকলেও মিলছে না স্বস্তি

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. রাশেদুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এ আবেদনের পক্ষে শুনানি করলেও আসামিপক্ষের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার জামিন আবেদন করেন। পরে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন।মামলার বিবরণ অনুযায়ী, গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এক ব্যবসায়ী ও তার শ্যালক ভ্যানগাড়িতে কাপড় বিক্রি করছিলেন। অভিযোগ রয়েছে, সে সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে।

আরও পড়ুন , ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা, দুর্ঘটনা ঠেকাতে সরকারের কঠোর নির্দেশনা

এ ঘটনায় রাবার বুলেটের আঘাতে আহত হওয়ার পর ওই ব্যবসায়ীকে মারধর করে গুরুতর জখম করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে একই এলাকায় তার শ্যালকের ওপরও গুলিবর্ষণ করা হয়। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং টিয়ারশেলের আঘাতে দুই চোখের দৃষ্টিশক্তি হারান বলে অভিযোগ রয়েছে।তদন্তকারী কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, হামলার ঘটনায় সাবিনা আক্তার তুহিনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে জেলহাজতে থাকা এই আসামিকে বর্তমান মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।উল্লেখ্য, ২০২৫ সালের ২২ জুন ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা।

বিষয় : গ্রেফতার সশস্ত্র হামলা এমপি সাবিনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

গণঅভ্যুত্থানের হামলা মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

চব্বিশের গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুরে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেওয়া হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলাম সাবেক এই এমপিকে মামলায় গ্রেফতার দেখানোর অনুমোদন দেন।

আরও পড়ুন , ভ্যাপসা গরমে হাঁসফাঁস দেশ, বৃষ্টির আভাস থাকলেও মিলছে না স্বস্তি

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. রাশেদুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এ আবেদনের পক্ষে শুনানি করলেও আসামিপক্ষের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার জামিন আবেদন করেন। পরে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন।মামলার বিবরণ অনুযায়ী, গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এক ব্যবসায়ী ও তার শ্যালক ভ্যানগাড়িতে কাপড় বিক্রি করছিলেন। অভিযোগ রয়েছে, সে সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে।

আরও পড়ুন , ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা, দুর্ঘটনা ঠেকাতে সরকারের কঠোর নির্দেশনা

এ ঘটনায় রাবার বুলেটের আঘাতে আহত হওয়ার পর ওই ব্যবসায়ীকে মারধর করে গুরুতর জখম করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে একই এলাকায় তার শ্যালকের ওপরও গুলিবর্ষণ করা হয়। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং টিয়ারশেলের আঘাতে দুই চোখের দৃষ্টিশক্তি হারান বলে অভিযোগ রয়েছে।তদন্তকারী কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, হামলার ঘটনায় সাবিনা আক্তার তুহিনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে জেলহাজতে থাকা এই আসামিকে বর্তমান মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।উল্লেখ্য, ২০২৫ সালের ২২ জুন ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত