দৈনিক সংবাদ দিগন্ত

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবারও রাজধানী ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। ঈদের আগে নানা কারণে বাড়ি যেতে না পারা নগরবাসীর একটি অংশ এখন প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা হয়েছেন।আরও পড়ুন, রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত অন্তত ৮০ জনশুক্রবার (২৯ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। গাবতলী, মহাখালী, সায়েদাবাদসহ বিভিন্ন স্থান থেকে দূরপাল্লার বাসে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে যেতে দেখা যায়।আরও পড়ুন, কম দামে কোরবানির মাংস কিনতে রাজধানীর ফুটপাতে ক্রেতাদের ভিড়যাত্রীরা জানান, কাজের ব্যস্ততা কিংবা ছুটির সীমাবদ্ধতার কারণে ঈদের আগে বাড়ি যাওয়া সম্ভব হয়নি অনেকের। ফলে ঈদের দ্বিতীয় দিনেই পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটাতে গ্রামের পথে যাত্রা করছেন তারা। অনেক যাত্রী বলছেন, সড়কে তুলনামূলক যানজট কম থাকায় এবারের ভ্রমণ স্বস্তিদায়ক হচ্ছে। দীর্ঘ যানজটের ভোগান্তি ছাড়াই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর আশা করছেন তারা।আরও পড়ুন, ঈদের দিনে রামিসার পরিবারের পাশে রিজভীআবার কেউ কেউ ঈদের প্রথম দিন রাজধানীতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিনে আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ফলে বাস কাউন্টারগুলোতে সকাল থেকেই যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষে আরও কয়েকদিন রাজধানী থেকে মানুষের যাতায়াত অব্যাহত থাকতে পারে।

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ