দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ মার্চ ২০২৬

লঞ্চ ভাড়ায় ১০ শতাংশ ছাড় জানালেন নৌ প্রতিমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে লঞ্চের নির্ধারিত ভাড়া

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়েও ১০ শতাংশ কম ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। (১৭ মার্চ) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, নৌপথে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।তিনি জানান, ঈদযাত্রাকে নিরাপদ রাখতে লঞ্চগুলোর ফিটনেস নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে,

আরো পড়ুন , টানা চার দিন বজ্রসহ শিলাবৃষ্টি সারা দেশে সতর্কতা

 যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের ঈদে নৌপথে যাত্রীদের যাত্রা অন্যান্য সময়ের তুলনায় আরো স্বস্তিদায়ক ও আনন্দদায়ক হবে।

পাশাপাশি সদরঘাটের যাত্রীচাপ কমাতে বসিলা ও শিমুলিয়া লঞ্চঘাট চালু করা হয়েছে এবং চাহিদা অনুযায়ী ভবিষ্যতে এসব ঘাট স্থায়ী করার পরিকল্পনা রয়েছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবা উন্নত ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে গ্রহণ করা হয়েছে।

বিষয় : যাত্রী নির্ধারিত ভাড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

লঞ্চ ভাড়ায় ১০ শতাংশ ছাড় জানালেন নৌ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়েও ১০ শতাংশ কম ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। (১৭ মার্চ) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, নৌপথে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।তিনি জানান, ঈদযাত্রাকে নিরাপদ রাখতে লঞ্চগুলোর ফিটনেস নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে,

আরো পড়ুন , টানা চার দিন বজ্রসহ শিলাবৃষ্টি সারা দেশে সতর্কতা

 যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের ঈদে নৌপথে যাত্রীদের যাত্রা অন্যান্য সময়ের তুলনায় আরো স্বস্তিদায়ক ও আনন্দদায়ক হবে।

পাশাপাশি সদরঘাটের যাত্রীচাপ কমাতে বসিলা ও শিমুলিয়া লঞ্চঘাট চালু করা হয়েছে এবং চাহিদা অনুযায়ী ভবিষ্যতে এসব ঘাট স্থায়ী করার পরিকল্পনা রয়েছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবা উন্নত ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে গ্রহণ করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত