দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ মার্চ ২০২৬

টানা চার দিন বজ্রসহ শিলাবৃষ্টি সারা দেশে সতর্কতা

আগামী চারদিন সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী চারদিন সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। (১৮ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বাকি সাত বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন , ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় বাড়ি নিরাপত্তায় পুলিশের কড়াকড়ি নজরদারি

 এদিনও দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা আরও বাড়ার কথা জানানো হয়েছে। 

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বাকি বিভাগে দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই আবহাওয়ার কথা জানানো হয়েছে। সিলেটসহ দেশের সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। এদিনও সারা দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।

বিষয় : সতর্কতা লঘুচাপ শিলাবৃষ্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

টানা চার দিন বজ্রসহ শিলাবৃষ্টি সারা দেশে সতর্কতা

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

আগামী চারদিন সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। (১৮ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বাকি সাত বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন , ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় বাড়ি নিরাপত্তায় পুলিশের কড়াকড়ি নজরদারি

 এদিনও দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা আরও বাড়ার কথা জানানো হয়েছে। 

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বাকি বিভাগে দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই আবহাওয়ার কথা জানানো হয়েছে। সিলেটসহ দেশের সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। এদিনও সারা দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত