দৈনিক সংবাদ দিগন্ত

ঝড়-বৃষ্টিতে টাঙ্গাইলে বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা, ১৪ ঘণ্টা অন্ধকারে জনজীবন

প্রবল ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টিতে টাঙ্গাইলে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ গ্রিডের দুটি কয়েল পুড়ে যাওয়া এবং ১৩২ কেভি সঞ্চালন লাইন বন্ধ হয়ে যাওয়ায় টানা প্রায় ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন রয়েছে শহরসহ বিভিন্ন এলাকা।সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শুরু হওয়া ঝড়-বৃষ্টির পর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চল। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হয়নি।বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আরও  পড়ুন , ১২ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর বাস চলাচল, স্থগিত শ্রমিক ইউনিয়নের নতুন কমিটিবাসাবাড়িতে ফ্রিজের খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। পানির সংকট, মোবাইল চার্জ না থাকা এবং ইন্টারনেট সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বলেন, রাত থেকে বিদ্যুৎ না থাকায় পানির অভাবে গোসলও করতে পারেননি। ছোট শিশুদের নিয়ে গরমে কষ্ট করতে হচ্ছে।অন্যদিকে ব্যবসায়ী উজ্জল মিয়া জানান, বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালিয়ে দোকান চালাতে হচ্ছে, তবুও বিক্রি কমে গেছে।পিডিবির নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।আরও  পড়ুন , চট্টগ্রামে সংঘাতের আশঙ্কায় দিনভর উত্তেজনার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার

ঝড়-বৃষ্টিতে টাঙ্গাইলে বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা, ১৪ ঘণ্টা অন্ধকারে জনজীবন