দেশের আবহাওয়ায় আসছে নতুন পরিবর্তন। আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দেখা যেতে পারে শিলাবৃষ্টিও।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনি ও রবিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রামের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর আশঙ্কা রয়েছে।তাপমাত্রার দিক থেকে শনিবার দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রবিবার আবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আরো পড়ুন , আন্তালিয়ায় বিএনপি, একে পার্টি সহযোগিতা নিয়ে আলোচনা
সোম ও মঙ্গলবারও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সোমবার দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।অন্যদিকে বুধবার দেশের কিছু এলাকায় বৃষ্টি থাকলেও অধিকাংশ স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত রয়েছে।গত ২৪ ঘণ্টায় রংপুরে সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নীলফামারীর ডিমলা, সিলেট ও নারায়ণগঞ্জেও হালকা বৃষ্টি হয়েছে।সব মিলিয়ে, সামনে কয়েকদিন ঝড়-বৃষ্টি আর পরিবর্তনশীল আবহাওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয় : বজ্রবৃষ্টি শিলাবৃষ্টি দমকা হাওয়া

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন