দৈনিক সংবাদ দিগন্ত

সারা দেশে ছড়িয়ে পড়ছে মৌসুমি বায়ু , ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস

দেশের ১২টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।আরও পড়ুন, ধর্ষণ-হত্যা মামলার বিচার ৫ বছরেও শেষ নয়, বিচারককে তলব হাইকোর্টেরএ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃসতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা ইতোমধ্যে দেশের পাঁচটি বিভাগে প্রবেশ করেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি দেশের বাকি এলাকাতেও বিস্তার লাভ করতে পারে।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সময় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সারা দেশে ছড়িয়ে পড়ছে মৌসুমি বায়ু , ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস