চলতি মৌসুমের হজযাত্রার দ্বিতীয় দিন আজ রবিবার (১৯ এপ্রিল)। দিনব্যাপী মোট ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৭৫৬ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করছেন।এর মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত ঢাকা থেকে ৪টি ফ্লাইট ইতিমধ্যে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে গেছে। বাকি যাত্রীরা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পর্যায়ক্রমে রওনা হচ্ছেন।এ বছর নিবন্ধিত সব হজযাত্রীর ভিসা কার্যক্রম শতভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এর আগে ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু হয়। প্রথম দিনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৪৫৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।হজ পোর্টালের তথ্য অনুযায়ী, প্রথম দিনে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন যাত্রী সৌদি আরবে পৌঁছান।
আরো পড়ুন , জুলাই অভ্যুত্থান মানবতাবিরোধী মামলায় জয়–পলক ইস্যুতে ট্রাইব্যুনালে পঞ্চম সাক্ষ্যগ্রহণ আজ
সেদিন ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ যোগে ৪১৬ জন হজযাত্রী জেদ্দায় অবতরণ করেন। একই দিনে আরও দুটি সরকারি ফ্লাইটে ৮৩০ জন মদিনায় পৌঁছান।প্রথম দিনে মোট ১১টি ফ্লাইট পরিচালিত হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি ফ্লাইটে ২ হাজার ৪৭৭ জন, সৌদি এয়ারলাইন্স ৪টি ফ্লাইটে ১ হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১টি ফ্লাইটে ৪২৩ জন হজযাত্রী পরিবহন করে।হজযাত্রীদের সেবায় ইতিমধ্যে আইটি হেল্পডেস্ক চালু করা হয়েছে, যেখানে প্রথম দিনেই ২৭৫টি সেবা প্রদান করা হয়। এখন পর্যন্ত কোনো হজযাত্রীর জরুরি চিকিৎসা সেবার প্রয়োজন হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সব মিলিয়ে, সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ধাপে ধাপে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর কার্যক্রম চলমান রয়েছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন