দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ মার্চ ২০২৬

কমলাপুর স্টেশনে টিকিট জালিয়াতি রোধে তিন স্তরের চেকিং

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিনা টিকিটের যাত্রী ঠেকাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘিরে দেওয়া হয়েছে বাঁশের বেড়া। টিকিট ছাড়া কেউ যেন স্টেশনে প্রবেশ করতে না পারে, সে জন্য তিন ধাপে টিকিট যাচাই করা হচ্ছে।বুধবার ভোর থেকেই স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্মের আগে এবং ট্রেনে ওঠার আগে—এই তিন স্তরে টিকিট পরীক্ষা শুরু হয়েছে। বৈধ টিকিট না থাকলে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

তবে কেউ কেউ প্রথম ধাপ পার হলেও পরবর্তী ধাপে এসে আটকে যাচ্ছেন। এ অবস্থায় অনেকেই স্ট্যান্ডিং টিকিট কেটে তবেই স্টেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন।

আরো পড়ুন , যমুনা সেতুতে ঈদযাত্রার ঢল একদিনেই অতিরিক্ত ২৯ হাজার গাড়ি

স্টেশনের এক কর্মকর্তা জানান, ঈদযাত্রাকে সুশৃঙ্খল রাখতে আগে থেকেই কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিনা টিকিটে স্টেশনে প্রবেশ বা ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ বলেও তিনি উল্লেখ করেন।

ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আফতাব জানান, ট্রেন ছাড়ার আগ মুহূর্তেও স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। মোট বিক্রি হওয়া টিকিটের ২৫ শতাংশ পর্যন্ত এ ধরনের টিকিট রাখা হয়েছে, যাতে আসন না পেলেও যাত্রীরা দাঁড়িয়ে ভ্রমণ করতে পারেন।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ বিনা টিকিটে প্রবেশের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে স্টেশন এলাকা থেকে বের করে দেওয়া হচ্ছে।

বিষয় : যাত্রী যাচাই টিকিট জালিয়াতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

কমলাপুর স্টেশনে টিকিট জালিয়াতি রোধে তিন স্তরের চেকিং

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিনা টিকিটের যাত্রী ঠেকাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘিরে দেওয়া হয়েছে বাঁশের বেড়া। টিকিট ছাড়া কেউ যেন স্টেশনে প্রবেশ করতে না পারে, সে জন্য তিন ধাপে টিকিট যাচাই করা হচ্ছে।বুধবার ভোর থেকেই স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্মের আগে এবং ট্রেনে ওঠার আগে—এই তিন স্তরে টিকিট পরীক্ষা শুরু হয়েছে। বৈধ টিকিট না থাকলে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

তবে কেউ কেউ প্রথম ধাপ পার হলেও পরবর্তী ধাপে এসে আটকে যাচ্ছেন। এ অবস্থায় অনেকেই স্ট্যান্ডিং টিকিট কেটে তবেই স্টেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন।

আরো পড়ুন , যমুনা সেতুতে ঈদযাত্রার ঢল একদিনেই অতিরিক্ত ২৯ হাজার গাড়ি

স্টেশনের এক কর্মকর্তা জানান, ঈদযাত্রাকে সুশৃঙ্খল রাখতে আগে থেকেই কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিনা টিকিটে স্টেশনে প্রবেশ বা ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ বলেও তিনি উল্লেখ করেন।

ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আফতাব জানান, ট্রেন ছাড়ার আগ মুহূর্তেও স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। মোট বিক্রি হওয়া টিকিটের ২৫ শতাংশ পর্যন্ত এ ধরনের টিকিট রাখা হয়েছে, যাতে আসন না পেলেও যাত্রীরা দাঁড়িয়ে ভ্রমণ করতে পারেন।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ বিনা টিকিটে প্রবেশের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে স্টেশন এলাকা থেকে বের করে দেওয়া হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত