দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১৮ মার্চ ২০২৬

যমুনা সেতুতে ঈদযাত্রার ঢল একদিনেই অতিরিক্ত ২৯ হাজার গাড়ি

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপে যমুনা সেতুতে যানবাহন পারাপার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপে যমুনা সেতুতে যানবাহন পারাপার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার এই গুরুত্বপূর্ণ সেতু দিয়ে প্রায় ৪৭ হাজার যানবাহন চলাচল করেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ২৯ হাজার বেশি।যমুনা সেতু সাইট অফিসের তথ্যমতে, এদিন সেতু দিয়ে মোট ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্বমুখী ছিল ২৭ হাজার ৪৯৮টি এবং পশ্চিমমুখী ছিল ১৯ হাজার ৪৪৫টি। সাধারণত এই সেতু দিয়ে দৈনিক গড়ে প্রায় ১৮ হাজার যানবাহন পারাপার হয়। 

সেই হিসাবে মঙ্গলবার অতিরিক্ত ২৮ হাজার ৯৪৩টি যানবাহন বেশি চলাচল করেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।যানবাহন বাড়ার সঙ্গে সঙ্গে এক দিনে বড় অঙ্কের টোল আদায় হয়েছে।

আরো পড়ুন , প্রধানমন্ত্রী তারেক রহমানের এক মাস পূর্ণ, নতুন পরিকল্পনা নিয়ে হাজির

 মঙ্গলবার সব মিলিয়ে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা টোল সংগৃহীত হয়েছে। হিসাব অনুযায়ী, এদিন পূর্বমুখী যানবাহন থেকে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা এবং পশ্চিমমুখী থেকে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা টোল আদায় করা হয়েছে।

গত সোমবার সরকারিভাবে শেষ কর্মদিবস থাকায় ওই দিন বিকেলের পর থেকেই মানুষ রাজধানী ছাড়তে শুরু করেন। এর প্রভাবে যমুনা সেতুতে ঘরমুখো যানবাহনের চাপ ক্রমশ বাড়ছে। উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই সেতু। কোনো বিকল্প সড়ক না থাকায় প্রতি বছর ঈদের সময় এখানে যানবাহনের ব্যাপক চাপ তৈরি হয়।

বিষয় : যানবাহন ঈদ যমুনা সেতু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

যমুনা সেতুতে ঈদযাত্রার ঢল একদিনেই অতিরিক্ত ২৯ হাজার গাড়ি

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপে যমুনা সেতুতে যানবাহন পারাপার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার এই গুরুত্বপূর্ণ সেতু দিয়ে প্রায় ৪৭ হাজার যানবাহন চলাচল করেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ২৯ হাজার বেশি।যমুনা সেতু সাইট অফিসের তথ্যমতে, এদিন সেতু দিয়ে মোট ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্বমুখী ছিল ২৭ হাজার ৪৯৮টি এবং পশ্চিমমুখী ছিল ১৯ হাজার ৪৪৫টি। সাধারণত এই সেতু দিয়ে দৈনিক গড়ে প্রায় ১৮ হাজার যানবাহন পারাপার হয়। 

সেই হিসাবে মঙ্গলবার অতিরিক্ত ২৮ হাজার ৯৪৩টি যানবাহন বেশি চলাচল করেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।যানবাহন বাড়ার সঙ্গে সঙ্গে এক দিনে বড় অঙ্কের টোল আদায় হয়েছে।

আরো পড়ুন , প্রধানমন্ত্রী তারেক রহমানের এক মাস পূর্ণ, নতুন পরিকল্পনা নিয়ে হাজির

 মঙ্গলবার সব মিলিয়ে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা টোল সংগৃহীত হয়েছে। হিসাব অনুযায়ী, এদিন পূর্বমুখী যানবাহন থেকে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা এবং পশ্চিমমুখী থেকে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা টোল আদায় করা হয়েছে।

গত সোমবার সরকারিভাবে শেষ কর্মদিবস থাকায় ওই দিন বিকেলের পর থেকেই মানুষ রাজধানী ছাড়তে শুরু করেন। এর প্রভাবে যমুনা সেতুতে ঘরমুখো যানবাহনের চাপ ক্রমশ বাড়ছে। উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই সেতু। কোনো বিকল্প সড়ক না থাকায় প্রতি বছর ঈদের সময় এখানে যানবাহনের ব্যাপক চাপ তৈরি হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত