ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার চার দিনে যমুনা সেতু দিয়ে প্রায় দুই লাখ যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে সেতু ব্যবহার করে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।আরও পড়ুন, ঈদের দ্বিতীয় দিনেও ঢাকাজুড়ে কোরবানির ব্যস্ততাযমুনা সেতুর টোল প্লাজার তথ্য অনুযায়ী, গত ২৪ মে থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত মোট ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।আরও পড়ুন, ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষএ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রায় যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা দুটি বুথও রাখা হয়েছিল।আরও পড়ুন, ইরাকে নিহত প্রবাসী শ্রাবনের মরদেহ পৌঁছাল ঢাকায়তিনি আরও জানান, ফিরতি ঈদযাত্রাতেও একই ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, যাতে যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ থাকে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও সেতু কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বড় ধরনের যানজট ছাড়াই যান চলাচল পরিচালনা করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।