ঈদকে সামনে রেখে যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে মোট ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।
আরও পড়ুন, ২৭ মে থেকে বন্ধ সব ভারতীয় ভিসা সেন্টার
যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পারাপার করেছে। এ খাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯২ লাখ ২ হাজার ৬০০ টাকা।
আরও পড়ুন, ফেরিতে বাস ওঠানামার আগে সব যাত্রী নামার নির্দেশ বিআইডব্লিউটিসির
অন্যদিকে ঢাকাগামী ২১ হাজার ৬০টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।
আরও পড়ুন, ঈদুল আজহায় বঙ্গভবনে সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা দুইটি করে বুথ ব্যবহৃত হচ্ছে।
বিষয় : টোল ঈদ যমুনা সেতু

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন