দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬

ঈদুল আজহায় বঙ্গভবনে সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ মে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। 

সোমবার (২৫ মে) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, ঈদের দিন সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনের দরবার হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন, ফেরিতে বাস ওঠানামার আগে সব যাত্রী নামার নির্দেশ বিআইডব্লিউটিসির

এ সময় রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পাশাপাশি রাষ্ট্রপতি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানাবেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারপতি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

আরও পড়ুন, ২৭ মে থেকে বন্ধ সব ভারতীয় ভিসা সেন্টার

এ বিষয়ে মোঃ সারওয়ার আলম জানান, সংবর্ধনায় কয়েকশ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপাচার্য, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, শিল্পী, ব্যবসায়ী ও উচ্চপদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা।

আরও পড়ুন, বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি, বাড়ছে ঋণসহায়তাও

বঙ্গভবন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকবে। সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন বলেও জানা গেছে।

বিষয় : রাষ্ট্রপতি বঙ্গভবন সংবর্ধনা ঈদুল আজহা সংবর্ধনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

ঈদুল আজহায় বঙ্গভবনে সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ মে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। 

সোমবার (২৫ মে) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, ঈদের দিন সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনের দরবার হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন, ফেরিতে বাস ওঠানামার আগে সব যাত্রী নামার নির্দেশ বিআইডব্লিউটিসির

এ সময় রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পাশাপাশি রাষ্ট্রপতি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানাবেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারপতি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

আরও পড়ুন, ২৭ মে থেকে বন্ধ সব ভারতীয় ভিসা সেন্টার

এ বিষয়ে মোঃ সারওয়ার আলম জানান, সংবর্ধনায় কয়েকশ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপাচার্য, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, শিল্পী, ব্যবসায়ী ও উচ্চপদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা।

আরও পড়ুন, বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি, বাড়ছে ঋণসহায়তাও

বঙ্গভবন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকবে। সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন বলেও জানা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত