দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬

ফেরিতে বাস ওঠানামার আগে সব যাত্রী নামার নির্দেশ বিআইডব্লিউটিসির

ফেরি চলাচলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। 

আরও পড়ুন, ২৭ মে থেকে বন্ধ সব ভারতীয় ভিসা সেন্টার

রোববার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, ফেরিতে বাস ওঠানো বা নামানোর আগে অবশ্যই শতভাগ যাত্রীকে বাস থেকে নেমে যেতে হবে।

আরও পড়ুন, বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি, বাড়ছে ঋণসহায়তাও

বিআইডব্লিউটিসির নির্দেশনায় বলা হয়েছে, ফেরিঘাটে বাস পৌঁছানোর পর যাত্রীরা বাসে না থেকে নেমে নির্ধারিত স্থানে অবস্থান করবেন। একইভাবে ফেরি থেকে গাড়ি নামানোর পরই যাত্রীরা পুনরায় বাসে উঠতে পারবেন। এছাড়া পন্টুন ও ফেরির কিনারায় যাত্রীদের দাঁড়ানো বা বসা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন, কমলাপুরে ঈদযাত্রীর ঢল, ট্রেন বিলম্বে চরম ভোগান্তি

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন জানায়, যাত্রীদের দুর্ঘটনা ঝুঁকি কমানো এবং শৃঙ্খলা বজায় রাখাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ ও নৌপরিবহন সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে বিআইডব্লিউটিসির কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

বিষয় : নির্দেশ যাত্রী ফেরি বিআইডব্লিউটিসি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ফেরিতে বাস ওঠানামার আগে সব যাত্রী নামার নির্দেশ বিআইডব্লিউটিসির

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ফেরি চলাচলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। 

আরও পড়ুন, ২৭ মে থেকে বন্ধ সব ভারতীয় ভিসা সেন্টার

রোববার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, ফেরিতে বাস ওঠানো বা নামানোর আগে অবশ্যই শতভাগ যাত্রীকে বাস থেকে নেমে যেতে হবে।

আরও পড়ুন, বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি, বাড়ছে ঋণসহায়তাও

বিআইডব্লিউটিসির নির্দেশনায় বলা হয়েছে, ফেরিঘাটে বাস পৌঁছানোর পর যাত্রীরা বাসে না থেকে নেমে নির্ধারিত স্থানে অবস্থান করবেন। একইভাবে ফেরি থেকে গাড়ি নামানোর পরই যাত্রীরা পুনরায় বাসে উঠতে পারবেন। এছাড়া পন্টুন ও ফেরির কিনারায় যাত্রীদের দাঁড়ানো বা বসা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন, কমলাপুরে ঈদযাত্রীর ঢল, ট্রেন বিলম্বে চরম ভোগান্তি

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন জানায়, যাত্রীদের দুর্ঘটনা ঝুঁকি কমানো এবং শৃঙ্খলা বজায় রাখাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ ও নৌপরিবহন সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে বিআইডব্লিউটিসির কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত