দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৯ মে ২০২৬

যমুনা সেতুতে ঈদযাত্রায় ৪ দিনে প্রায় ১৪ কোটি টাকা টোল আদায়

ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার চার দিনে যমুনা সেতু দিয়ে প্রায় দুই লাখ যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে সেতু ব্যবহার করে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।

আরও পড়ুন, ঈদের দ্বিতীয় দিনেও ঢাকাজুড়ে কোরবানির ব্যস্ততা

যমুনা সেতুর টোল প্লাজার তথ্য অনুযায়ী, গত ২৪ মে থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত মোট ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।

আরও পড়ুন, ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রায় যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা দুটি বুথও রাখা হয়েছিল।

আরও পড়ুন, ইরাকে নিহত প্রবাসী শ্রাবনের মরদেহ পৌঁছাল ঢাকায়

তিনি আরও জানান, ফিরতি ঈদযাত্রাতেও একই ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, যাতে যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ থাকে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও সেতু কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বড় ধরনের যানজট ছাড়াই যান চলাচল পরিচালনা করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিষয় : ঈদ যমুনা সেতু টোল আদায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

যমুনা সেতুতে ঈদযাত্রায় ৪ দিনে প্রায় ১৪ কোটি টাকা টোল আদায়

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার চার দিনে যমুনা সেতু দিয়ে প্রায় দুই লাখ যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে সেতু ব্যবহার করে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।

আরও পড়ুন, ঈদের দ্বিতীয় দিনেও ঢাকাজুড়ে কোরবানির ব্যস্ততা

যমুনা সেতুর টোল প্লাজার তথ্য অনুযায়ী, গত ২৪ মে থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত মোট ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।

আরও পড়ুন, ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রায় যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা দুটি বুথও রাখা হয়েছিল।

আরও পড়ুন, ইরাকে নিহত প্রবাসী শ্রাবনের মরদেহ পৌঁছাল ঢাকায়

তিনি আরও জানান, ফিরতি ঈদযাত্রাতেও একই ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, যাতে যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ থাকে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও সেতু কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বড় ধরনের যানজট ছাড়াই যান চলাচল পরিচালনা করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত