দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ২৯ মে ২০২৬

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকাজুড়ে কোরবানির ব্যস্ততা

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির ব্যস্ততা চোখে পড়েছে। প্রথম দিনে নানা কারণে কোরবানি দিতে না পারা অনেকেই আজ পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজ সম্পন্ন করছেন।

শুক্রবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই উত্তরা, ধানমন্ডি, পুরান ঢাকা, মিরপুর, মান্ডা, বাড্ডা ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের দৃশ্য। কোথাও পরিবার-পরিজন মিলে মাংস ভাগাভাগি করছেন, আবার কোথাও কসাইদের সহায়তায় চলছে পশু প্রস্তুতের কাজ।

আরও পড়ুন, ঢাকায় কোরবানির বর্জ্য অপসারণে দ্রুত অভিযান

অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের প্রথম দিনে কসাই সংকট, উপযুক্ত স্থান না পাওয়া কিংবা অতিরিক্ত ভিড়ের কারণে কোরবানি দিতে পারেননি অনেকে। ফলে দ্বিতীয় দিনে তুলনামূলক চাপ কম থাকায় স্বস্তিতে কোরবানি সম্পন্ন করছেন তারা।

আরও পড়ুন, তদন্ত রিপোর্ট পেয়ে আদ্-দ্বীনের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

এদিকে রাজধানীর বাইরে থেকে আসা মৌসুমি কসাইদের ব্যস্ততাও ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরের মতো এবারও কয়েকদিনের জন্য ঢাকায় অবস্থান করে পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজ করছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, মাঝারি ও বড় আকৃতির একটি গরু প্রস্তুতে কসাইদের মজুরি নেওয়া হচ্ছে প্রায় ৮ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। আর ছাগল প্রস্তুতে গুনতে হচ্ছে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। এলাকাভেদে ও পশুর আকার অনুযায়ী এ মজুরিতে কিছুটা পার্থক্য দেখা গেছে।

আরও পড়ুন, আজও ভিজতে পারে ঢাকা, বজ্রবৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদেরও তৎপর দেখা গেছে বিভিন্ন এলাকায়। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য সরিয়ে পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, ইসলামী বিধান অনুযায়ী ঈদুল আজহার প্রথম দিন থেকে শুরু করে দ্বিতীয় ও তৃতীয় দিন পর্যন্ত কোরবানি করা যায়। ফলে প্রতিবছরের মতো এবারও ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীজুড়ে কোরবানির ব্যস্ততা অব্যাহত রয়েছে।

বিষয় : কোরবানি ঈদের দ্বিতীয় দিন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকাজুড়ে কোরবানির ব্যস্ততা

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত