দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬

যমুনা সেতুতে একাধিক দুর্ঘটনা, ৭ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট

যমুনা সেতুতে একাধিক দুর্ঘটনা, ভয়াবহ যানজট

যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি দুর্ঘটনার ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট ছড়িয়ে পড়ে।শুক্রবার ভোররাত থেকে যমুনা সেতুর পূর্বপ্রান্ত থেকে কালিহাতি উপজেলার সল্লা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে ঘরমুখো মানুষ ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।যমুনা সেতু বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে প্রায় ৩০ হাজার ৬৭৯টি যানবাহন পার হয়েছে। অতিরিক্ত চাপের মধ্যেই ভোররাতে সেতুর ওপর দুটি পৃথক দুর্ঘটনা ঘটে।

আরও  পড়ুন , কালকিনিতে ৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরাতে গিয়ে সেতুর ঢাকামুখী লেনে দীর্ঘ সারি তৈরি হয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে আরও একটি দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।ফলে মহাসড়কের সল্লা পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে যানজট। এতে পুরো রুটে যান চলাচল কার্যত ধীর হয়ে যায়।যমুনা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ।তিনি আরও জানান, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

আরও  পড়ুন , অবৈধভাবে টিসিবি পণ্য ক্রয় করে নেওয়ার সময় জনতার হাতে আটক ফাতেমা

বিষয় : যানজট মহাসড়ক যমুনা সেতু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

যমুনা সেতুতে একাধিক দুর্ঘটনা, ৭ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি দুর্ঘটনার ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট ছড়িয়ে পড়ে।শুক্রবার ভোররাত থেকে যমুনা সেতুর পূর্বপ্রান্ত থেকে কালিহাতি উপজেলার সল্লা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে ঘরমুখো মানুষ ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।যমুনা সেতু বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে প্রায় ৩০ হাজার ৬৭৯টি যানবাহন পার হয়েছে। অতিরিক্ত চাপের মধ্যেই ভোররাতে সেতুর ওপর দুটি পৃথক দুর্ঘটনা ঘটে।

আরও  পড়ুন , কালকিনিতে ৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরাতে গিয়ে সেতুর ঢাকামুখী লেনে দীর্ঘ সারি তৈরি হয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে আরও একটি দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।ফলে মহাসড়কের সল্লা পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে যানজট। এতে পুরো রুটে যান চলাচল কার্যত ধীর হয়ে যায়।যমুনা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ।তিনি আরও জানান, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

আরও  পড়ুন , অবৈধভাবে টিসিবি পণ্য ক্রয় করে নেওয়ার সময় জনতার হাতে আটক ফাতেমা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x