দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

কুষ্টিয়ায় সকাল থেকে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রী

কুষ্টিয়ায় দুই দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

কুষ্টিয়ায় দুই দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। এতে জেলার অভ্যন্তরীণ রুটগুলো কার্যত অচল হয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।শুক্রবার ভোর ৫টা থেকে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির আওতাধীন সব অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়। ফলে কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর রুটে সম্পূর্ণ পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যায়।একইভাবে কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী এবং কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ বিভিন্ন রুটেও কোনো বাস ছেড়ে যায়নি।তবে দূরপাল্লার ঢাকা রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন , ৯৬ হাজার টাকায় বিক্রি হলো দুই কাতল

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই বিকল্প পরিবহন না পেয়ে গন্তব্যে যেতে পারছেন না।এ বিষয়ে কুষ্টিয়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন, মালিক গ্রুপের সঙ্গে দীর্ঘদিনের দাবি-দাওয়ার সমাধান না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় শ্রমিক ও মালিক পক্ষ যৌথভাবে বাস চলাচল বন্ধ রেখেছে।তিনি আরও জানান, কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে, যার সমাধান না হওয়ায় পরিস্থিতি অনির্দিষ্টকালের ধর্মঘটে রূপ নিয়েছে।বর্তমানে জেলার গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ রুটে পরিবহন সংকট অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার অপেক্ষায় রয়েছে যাত্রীরা।

বিষয় : যাত্রী , দুর্ভোগ দুই দফাদাবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় সকাল থেকে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রী

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x