দৈনিক সংবাদ দিগন্ত

কুষ্টিয়ায় সকাল থেকে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রী

কুষ্টিয়ায় দুই দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। এতে জেলার অভ্যন্তরীণ রুটগুলো কার্যত অচল হয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।শুক্রবার ভোর ৫টা থেকে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির আওতাধীন সব অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়। ফলে কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর রুটে সম্পূর্ণ পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যায়।একইভাবে কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী এবং কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ বিভিন্ন রুটেও কোনো বাস ছেড়ে যায়নি।তবে দূরপাল্লার ঢাকা রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।আরো পড়ুন , ৯৬ হাজার টাকায় বিক্রি হলো দুই কাতলহঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই বিকল্প পরিবহন না পেয়ে গন্তব্যে যেতে পারছেন না।এ বিষয়ে কুষ্টিয়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন, মালিক গ্রুপের সঙ্গে দীর্ঘদিনের দাবি-দাওয়ার সমাধান না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় শ্রমিক ও মালিক পক্ষ যৌথভাবে বাস চলাচল বন্ধ রেখেছে।তিনি আরও জানান, কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে, যার সমাধান না হওয়ায় পরিস্থিতি অনির্দিষ্টকালের ধর্মঘটে রূপ নিয়েছে।বর্তমানে জেলার গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ রুটে পরিবহন সংকট অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার অপেক্ষায় রয়েছে যাত্রীরা।

কুষ্টিয়ায় সকাল থেকে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রী