পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ—বিআইডব্লিউটিএ।সংস্থাটি জানিয়েছে, রাজধানীর বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট থেকে ৬টি রুটে মোট ১২টি লঞ্চ চলাচল করবে। পাশাপাশি শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকেও চালু থাকবে বিশেষ লঞ্চ ও ফেরি সার্ভিস।বছিলা ঘাট থেকে ভোর ৬টা ৪৫ মিনিটে সদরঘাট-হাকিমুদ্দিন রুটে এমডি টিপু ও এমডি টিপু-৬ চলাচল করবে।
আরও পড়ুন , রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার, ৭২ ঘণ্টার মধ্যে আসছে ডিএনএ রিপোর্ট
এছাড়া সকাল ৮টা ৪৫ মিনিটে চাঁদপুর রুটে এমডি ইমাম হাসান-২ ও ৫ চলবে।ঈদ উপলক্ষে বিশেষ সার্ভিস হিসেবে ২৪ থেকে ২৭ মে পর্যন্ত শৌলা-মুধারহাট-মুলাদী রুটে এমডি জামাল-১ এবং গলাচিপা রুটে এমডি শরীয়তপুর-৩ ও এমডি মিতালী-৫ চলাচল করবে।অন্যদিকে বিকাল ৪টায় বরিশাল ভায়া চাঁদপুর-নন্দিবাজার রুটে চলবে এমডি তরঙ্গ-১, এমডি মর্নিংসান-৫ ও এমডি আচল-৬।এ ছাড়া শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ঈদগাহ ফেরীঘাট ও ইলিশা রুটেও চালু থাকবে বিশেষ লঞ্চ ও ফেরি সার্ভিস।বিআইডব্লিউটিএ বলছে, অতিরিক্ত যাত্রীচাপ কমিয়ে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন , সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় সুব্রত বাইনের মেয়ে বিথিকে ফের গ্রেপ্তার
বিষয় : উদ্যোগ ঈদযাত্রা মানুষের যাত্রা

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন