দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬

রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার, ৭২ ঘণ্টার মধ্যে আসছে ডিএনএ রিপোর্ট

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তদন্ত এখন শেষ পর্যায়ে। ডিএনএ পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট হাতে পেলেই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান জানান, ডিএনএ রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুরো তদন্ত কার্যক্রম। রিপোর্ট পেলেই দ্রুত অভিযোগপত্র প্রস্তুত করা সম্ভব হবে। সবকিছু ঠিক থাকলে রোববারের মধ্যেই আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে।এদিকে শনিবার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।তিনি বলেন, “ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে। কারণ এ ধরনের মামলায় ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ।”

আরও পড়ুন , সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় সুব্রত বাইনের মেয়ে বিথিকে ফের গ্রেপ্তার

আইনমন্ত্রী আরও জানান, ঈদের আগেই চার্জশিট গঠন করা গেলে ঈদের পর বিচার কাজ শুরু করা সম্ভব হবে। সরকার দ্রুত বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।এদিকে মামলার অন্যতম আসামি ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, সেই জবানবন্দির ভিত্তিতেই তদন্তে আরও অগ্রগতি হয়েছে।গত ১৯ মে সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি দ্রুত তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। 

আরও  পড়ুন , ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেল সচিব

বিষয় : দ্রুত বিচার রামিসা হত্যা ডিএনএ রিপোর্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার, ৭২ ঘণ্টার মধ্যে আসছে ডিএনএ রিপোর্ট

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তদন্ত এখন শেষ পর্যায়ে। ডিএনএ পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট হাতে পেলেই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান জানান, ডিএনএ রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুরো তদন্ত কার্যক্রম। রিপোর্ট পেলেই দ্রুত অভিযোগপত্র প্রস্তুত করা সম্ভব হবে। সবকিছু ঠিক থাকলে রোববারের মধ্যেই আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে।এদিকে শনিবার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।তিনি বলেন, “ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে। কারণ এ ধরনের মামলায় ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ।”

আরও পড়ুন , সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় সুব্রত বাইনের মেয়ে বিথিকে ফের গ্রেপ্তার

আইনমন্ত্রী আরও জানান, ঈদের আগেই চার্জশিট গঠন করা গেলে ঈদের পর বিচার কাজ শুরু করা সম্ভব হবে। সরকার দ্রুত বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।এদিকে মামলার অন্যতম আসামি ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, সেই জবানবন্দির ভিত্তিতেই তদন্তে আরও অগ্রগতি হয়েছে।গত ১৯ মে সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি দ্রুত তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। 

আরও  পড়ুন , ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেল সচিব

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত