ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মওলানা মোহাম্মদ আব্দুল মালেকের ইমামতিতে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন, ঈদ উদযাপনে প্রস্তুত রাজধানী, চলছে একের পর এক জামাত
আরও পড়ুন, কোরবানির প্রকৃত শিক্ষা তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান এবং কোলাকুলি করেন।
আরও পড়ুন, বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও পড়ুন, জাতীয় ঈদগাহে প্রধান জামাত
সরকারপ্রধানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক মুসল্লি। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ভিড় করতে দেখা যায় সাধারণ মানুষকে। জাতীয় ঈদগাহে ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। মুসল্লিদের সুবিধার্থে রাখা হয় পৃথক ওজুখানা, মেডিকেল টিম এবং নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা।
বিষয় : তারেক রহমান শুভেচ্ছা ঈদগাহ মুসল্লি

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন