পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করেছেন বিশ্বের লাখো মুসল্লি। তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে এ বছরের হজের প্রধান কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা।আরও পড়ুন, প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএনসিসি-ডিএসসিসির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্তধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার, ২৯ মে রাত থেকেই শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি যাত্রা। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি হজ ফ্লাইট বাংলাদেশে ছেড়ে যায়।আরও পড়ুন, ঈদের ছুটি ও বৃষ্টিতে ঢাকার বাতাসে স্বস্তিসৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ নম্বর ফ্লাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় হাজিদের দেশে ফেরার কার্যক্রম। প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি বাংলাদেশে ফিরছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এবারের হজযাত্রার ফিরতি ফ্লাইট চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। এর আগে ১৭ এপ্রিল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।আরও পড়ুন, দুপুরের মধ্যে ৫ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কবার্তাধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন, আবাসন, ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছিল। পাশাপাশি বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে যাতায়াত নির্বিঘ্ন রাখতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। মন্ত্রণালয়ের দাবি, যথাযথ প্রস্তুতির ফলে বড় ধরনের কোনো জটিলতা ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদি আরবে যাত্রা করতে সক্ষম হয়েছেন। এখন ধাপে ধাপে দেশে ফিরবেন পবিত্র হজ পালন শেষে ফেরা হাজিরা।