দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

মসজিদের ভেতরে ঢুকে এক মুসল্লিকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ঢুকে এক মুসল্লিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।রবিবার (৩ মে) ভোরে এ ঘটনা ঘটে শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে, ফজরের নামাজের সময়।নিহত ব্যক্তির নাম হাফিজ মিয়া। তিনি স্থানীয় লইয়ারকুল এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের প্রস্তুতির সময় হঠাৎ একই এলাকার জসিম মিয়া মসজিদে প্রবেশ করে হাফিজ মিয়ার ওপর হামলা চালান।

আরও পড়ুন , ধানক্ষেত ডুবে যাওয়ার দৃশ্য দেখে চোখের সামনেই কৃষকের মৃত্যু

 এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

বিষয় : গণ-অভ্যুত্থান কুপিয়ে হত্যা মুসল্লি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ঢুকে এক মুসল্লিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।রবিবার (৩ মে) ভোরে এ ঘটনা ঘটে শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে, ফজরের নামাজের সময়।নিহত ব্যক্তির নাম হাফিজ মিয়া। তিনি স্থানীয় লইয়ারকুল এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের প্রস্তুতির সময় হঠাৎ একই এলাকার জসিম মিয়া মসজিদে প্রবেশ করে হাফিজ মিয়ার ওপর হামলা চালান।

আরও পড়ুন , ধানক্ষেত ডুবে যাওয়ার দৃশ্য দেখে চোখের সামনেই কৃষকের মৃত্যু

 এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত