জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে সব মামলায় জামিন না হওয়ায় এখনই মুক্তি পাচ্ছেন না তারা।সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালত ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেন। আরও পড়ুন , বঙ্গোপসাগরে লঘুচাপ, তিন বিভাগে টানা ভারী বৃষ্টির শঙ্কাএকইসঙ্গে তাদের বিরুদ্ধে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করা হয়েছে।আইনজীবীরা জানিয়েছেন, সব মামলায় জামিন না হওয়ায় এই মুহূর্তে কারামুক্তির সুযোগ নেই সাংবাদিক দম্পতির।আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।এর আগে, ২০২৪ সালের ২১ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়।আরও পড়ুন , কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে : ডা. জুবাইদা রহমান