দৈনিক সংবাদ দিগন্ত

দুই মেগা কনসার্ট, গানে গানে স্মরণ জুলাই গণ-অভ্যুত্থান

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীতে

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীতে বসছে দুটি বড় উন্মুক্ত মেগা কনসার্ট। একই দিনে সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংগীতের মাধ্যমে স্মরণ করা হবে জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর স্মৃতি ও চেতনাকে।ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই কনসার্ট শুরু হবে বেলা ৩টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়।কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে।

আরও পড়ুন.কোদাল হাতে ভাইরাল জয়া

উদ্বোধনী পরিবেশনায় থাকবে ব্যান্ড রে রে। মূল পর্বে পারফর্ম করবে ছয়টি ব্যান্ড। পাশাপাশি থাকছে পুরস্কার বিতরণের আয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—পুরো আয়োজনই দর্শকদের জন্য উন্মুক্ত, লাগবে না কোনো টিকিট।আয়োজকরা বলছেন, জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই স্মৃতিকে ধারণ করেই সংগীতের মাধ্যমে দিনটি উদ্‌যাপনের এই উদ্যোগ।অন্যদিকে, একই দিনে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক আরেকটি উন্মুক্ত কনসার্ট। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ আয়োজনে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড তারকারা।এ তালিকায় রয়েছে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, আসিফ আকবর, সেজান, নাহিদ উইথ ম্যাজিশিয়ানস, ব্যান্ড নীল, জে কে তাহমিদ ও পারশা মাহজাবীনসহ আরও অনেকে।আয়োজকদের প্রত্যাশা, দুটি কনসার্টেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।অর্থাৎ, ৫ আগস্ট রাজধানীর দুই প্রান্তে বসছে সংগীতের দুই বড় আসর—গানে গানে স্মরণ করা হবে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ।

বিষয় : গণ-অভ্যুত্থান স্মরণ কনসার্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

দুই মেগা কনসার্ট, গানে গানে স্মরণ জুলাই গণ-অভ্যুত্থান

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীতে বসছে দুটি বড় উন্মুক্ত মেগা কনসার্ট। একই দিনে সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংগীতের মাধ্যমে স্মরণ করা হবে জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর স্মৃতি ও চেতনাকে।ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই কনসার্ট শুরু হবে বেলা ৩টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়।কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে।

আরও পড়ুন.কোদাল হাতে ভাইরাল জয়া

উদ্বোধনী পরিবেশনায় থাকবে ব্যান্ড রে রে। মূল পর্বে পারফর্ম করবে ছয়টি ব্যান্ড। পাশাপাশি থাকছে পুরস্কার বিতরণের আয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—পুরো আয়োজনই দর্শকদের জন্য উন্মুক্ত, লাগবে না কোনো টিকিট।আয়োজকরা বলছেন, জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই স্মৃতিকে ধারণ করেই সংগীতের মাধ্যমে দিনটি উদ্‌যাপনের এই উদ্যোগ।অন্যদিকে, একই দিনে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক আরেকটি উন্মুক্ত কনসার্ট। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ আয়োজনে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড তারকারা।এ তালিকায় রয়েছে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, আসিফ আকবর, সেজান, নাহিদ উইথ ম্যাজিশিয়ানস, ব্যান্ড নীল, জে কে তাহমিদ ও পারশা মাহজাবীনসহ আরও অনেকে।আয়োজকদের প্রত্যাশা, দুটি কনসার্টেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।অর্থাৎ, ৫ আগস্ট রাজধানীর দুই প্রান্তে বসছে সংগীতের দুই বড় আসর—গানে গানে স্মরণ করা হবে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত