অভিনয় আর গ্ল্যামারের বাইরে একেবারেই ভিন্ন রূপে দেখা গেল অভিনেত্রী জয়া আহসানকে। নিজের বাড়ির আঙিনায় খালি পায়ে কোদাল হাতে কৃষিকাজ করছেন তিনি। আর সেই ভিডিওই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।সম্প্রতি জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, তিনি নিজের বাগানে মাটি প্রস্তুত করছেন। দীর্ঘক্ষণ ধরে কোদাল চালিয়ে জমি তৈরি করছেন এবং এক সহযোগীকে সঙ্গে নিয়ে মাটিতে সার মিশিয়ে চাষের উপযোগী করছেন।
আরও পড়ুন, নতুন গানে ন্যান্সি
ভিডিওতে জয়া তার বাগানের বিভিন্ন গাছের পরিচয়ও তুলে ধরেন। জবা, ঘুমন্ত জবাসহ নানা ধরনের গাছের যত্ন নেওয়ার দৃশ্যও দেখা যায়।ভক্তদের অনেকেই বলছেন, প্রকৃতির প্রতি জয়ার এই ভালোবাসা এবং নিজের হাতে কৃষিকাজ করার অভ্যাস অনুপ্রেরণাদায়ক। ভিডিওটি প্রকাশের পরপরই হাজারো মন্তব্য ও শেয়ার পড়ে, যেখানে বেশিরভাগই তার সরলতা ও প্রকৃতিপ্রেমের প্রশংসা করেছেন।অভিনয়ের ব্যস্ততার মাঝেও প্রকৃতির কাছাকাছি থাকা এবং নিজের হাতে ফল-সবজি চাষ করার এই উদ্যোগ জয়া আহসানের নতুন এক পরিচয় তুলে ধরেছে।
বিষয় : ভাইরাল জয়া ভিন্ন রূপে কোদাল হাতে

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
অভিনয় আর গ্ল্যামারের বাইরে একেবারেই ভিন্ন রূপে দেখা গেল অভিনেত্রী জয়া আহসানকে। নিজের বাড়ির আঙিনায় খালি পায়ে কোদাল হাতে কৃষিকাজ করছেন তিনি। আর সেই ভিডিওই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।সম্প্রতি জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, তিনি নিজের বাগানে মাটি প্রস্তুত করছেন। দীর্ঘক্ষণ ধরে কোদাল চালিয়ে জমি তৈরি করছেন এবং এক সহযোগীকে সঙ্গে নিয়ে মাটিতে সার মিশিয়ে চাষের উপযোগী করছেন।
আরও পড়ুন, নতুন গানে ন্যান্সি
ভিডিওতে জয়া তার বাগানের বিভিন্ন গাছের পরিচয়ও তুলে ধরেন। জবা, ঘুমন্ত জবাসহ নানা ধরনের গাছের যত্ন নেওয়ার দৃশ্যও দেখা যায়।ভক্তদের অনেকেই বলছেন, প্রকৃতির প্রতি জয়ার এই ভালোবাসা এবং নিজের হাতে কৃষিকাজ করার অভ্যাস অনুপ্রেরণাদায়ক। ভিডিওটি প্রকাশের পরপরই হাজারো মন্তব্য ও শেয়ার পড়ে, যেখানে বেশিরভাগই তার সরলতা ও প্রকৃতিপ্রেমের প্রশংসা করেছেন।অভিনয়ের ব্যস্ততার মাঝেও প্রকৃতির কাছাকাছি থাকা এবং নিজের হাতে ফল-সবজি চাষ করার এই উদ্যোগ জয়া আহসানের নতুন এক পরিচয় তুলে ধরেছে।

আপনার মতামত লিখুন