বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দায়িত্বও বাড়তে থাকে। দৈনন্দিন জীবনের ব্যয় মেটাতে গিয়ে অনেকেই আর্থিক চাপে পড়েন। আবার অসচেতনতার কারণে অপ্রয়োজনীয় খরচও বেড়ে যায়, ফলে প্রয়োজনের সময় হাতে পর্যাপ্ত অর্থ থাকে না। এমন পরিস্থিতি এড়াতে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন, সকালে কুসুম গরম পানিতে মধু স্বাস্থ্যগুণে ভরপুর প্রাকৃতিক উপকার
তাদের মতে, শুধুমাত্র আয় বাড়ালেই হবে না, খরচের ওপর নিয়ন্ত্রণ আনা এবং পরিকল্পিতভাবে অর্থ ব্যবস্থাপনা করাও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খরচের হিসাব রাখা এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদ্ধতি। মোবাইল অ্যাপ বা খাতায় খরচ লিখে রাখলে সহজেই বোঝা যায় কোথায় অপ্রয়োজনীয় ব্যয় হচ্ছে। একই সঙ্গে মাস শেষে খরচের হিসাব পর্যালোচনা করা উচিত। এতে ভবিষ্যতে কোন খাতে খরচ কমানো সম্ভব, তা নির্ধারণ করা সহজ হয়। বিশেষজ্ঞরা আরও বলছেন, হঠাৎ পাওয়া অর্থ খরচ না করে সঞ্চয়ে রাখা উচিত, কারণ এটি ভবিষ্যতের জন্য একটি নিরাপত্তা তহবিল হিসেবে কাজ করে।
আরও পড়ুন, বুকজ্বালা কমাতে কার্যকর ৭টি খাবার
অপ্রয়োজনীয় খরচ কমাতে বাজেট নির্ধারণও গুরুত্বপূর্ণ। বিশেষ করে পার্টি বা বিনোদনের ক্ষেত্রে নির্দিষ্ট বাজেট মেনে চললে অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এছাড়া বড় ধরনের কেনাকাটার ক্ষেত্রে তাড়াহুড়া না করে সময় নিয়ে বিভিন্ন বিকল্প যাচাই করা উচিত। নিয়মিত সঞ্চয়ের জন্য ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা অন্যান্য সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করা যেতে পারে। যদিও টাকার পরিমাণ কম হলেও ধারাবাহিকভাবে সঞ্চয় করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি কাউকে ধার দেওয়ার আগে নিজের আর্থিক অবস্থার বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও পরিকল্পনার মাধ্যমে অপচয় কমানো সম্ভব এবং এর মাধ্যমে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন