বুক বা গলায় জ্বালাপোড়া সাধারণত অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাসজনিত সমস্যার কারণে হয়ে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই সমস্যায় শুধু ওষুধ নয়, খাদ্যাভ্যাস পরিবর্তনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত চিকিৎসকদের।চিকিৎসকদের ব্যাখ্যায়, পেটের অ্যাসিড উপরের দিকে উঠে খাদ্যনালিতে প্রবেশ করলে বুকজ্বালা, টক ঢেকুর এবং অস্বস্তি দেখা দেয়। তাই কম অ্যাসিডযুক্ত ও হালকা খাবার গ্রহণ করলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
আরও পড়ুন, প্রতিদিনের খাদ্যতালিকায় পেয়ারা, কতটা উপকারী
বিশেষজ্ঞদের মতে, কয়েকটি নির্দিষ্ট খাবার বুকজ্বালা কমাতে সহায়ক হতে পারে। এর মধ্যে রয়েছে পেঁপে, যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। কলা পেটের ভেতরের আস্তরণকে সুরক্ষা দেয় এবং অ্যাসিডের প্রভাব কমায়।রাঙাআলুতে থাকা ফাইবার হজমে সহায়তা করে, যা অ্যাসিড রিফ্লাক্স কমাতে ভূমিকা রাখতে পারে। আদা প্রাকৃতিকভাবে প্রদাহ কমিয়ে হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে।
আরও পড়ুন, সকালে কুসুম গরম পানিতে মধু স্বাস্থ্যগুণে ভরপুর প্রাকৃতিক উপকার
এছাড়া ওটস অতিরিক্ত অ্যাসিড শোষণে সহায়তা করে, পপকর্ন কম ফ্যাটযুক্ত হওয়ায় পাকস্থলির চাপ কমায় এবং ইসবগুল পাকস্থলিতে জেল-জাতীয় আস্তরণ তৈরি করে অ্যাসিডের প্রভাব হ্রাস করে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক খাদ্য নির্বাচন ও জীবনযাত্রার পরিবর্তন বুকজ্বালা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি অতিরিক্ত মশলাদার ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তারা।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন