জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি (ডা. দীপু মনি)-কে দেখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন তার স্বামী তৌফিক নেওয়াজ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে হুইলচেয়ারে করে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আসেন তিনি। কিছুক্ষণ অপেক্ষার পর তাকে ভেতরে নিয়ে যাওয়া হয় এবং স্ত্রী দীপু মনির সঙ্গে তার সাক্ষাতের সুযোগ দেওয়া হয় বলে জানা গেছে।
আরও পড়ুন, গুলশান সোসাইটির জোন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা
এদিন মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় দীপু মনিসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও আমলাসহ মোট ৯ জনকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে দীপু মনির পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী সিফাত মাহমুদ। তিনি আদালতে বলেন, দীপু মনি প্রায় ১ বছর ৫ মাস ধরে কারাগারে থাকলেও এখনো তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি, যা আইনি প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি করছে।
আরও পড়ুন, পুলিশের ইউনিফর্ম পরিবর্তন বন্ধে লিগ্যাল নোটিশ
এ সময় ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং আগামী ২৬ জুলাই দীপু মনির জামিন আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেন। আইনজীবী আরও জানান, দীপু মনির অসুস্থ স্বামী ট্রাইব্যুনালে এসে তার সঙ্গে দেখা করার আবেদন করেন এবং আদালত সেই অনুমতি প্রদান করেন। শুনানি শেষে আসামিদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। এ সময় হুইলচেয়ারে থাকা তৌফিক নেওয়াজকে পুলিশ সদস্যরা সহায়তা করে ভেতরে নিয়ে যান।
বিষয় : শুনানি ট্রাইব্যুনাল তৌফিক নেওয়াজ দীপু মনি

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন