দৈনিক সংবাদ দিগন্ত

এক মামলায় জামিন পেলেন দীপু মনি, বাকি মামলায় হাইকোর্টের রুল

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এক মামলায় জামিন পেয়েছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা বাকি ছয় মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলার মধ্যে একটিতে ডা. দীপু মনিকে জামিন দেওয়া হয়েছে।অন্য ছয়টি মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।আরও  পড়ুন , রামিসা হত্যা মামলায় আজ শুনানি, আদালতে কড়া নিরাপত্তায় সোহেল-স্বপ্নাডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।দলের শাসনামলে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্বও পালন করেন।২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় নির্দেশ দেওয়ার অভিযোগসহ মোট ৩৮টির বেশি মামলা রয়েছে।আদালতের এই আদেশের পর মামলাগুলোর আইনি প্রক্রিয়া নতুন মোড় নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।আরও  পড়ুন , বৈশ্বিক মঞ্চে নতুন দায়িত্ব, বৃহস্পতিবার দেশে ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী

এক মামলায় জামিন পেলেন দীপু মনি, বাকি মামলায় হাইকোর্টের রুল