মুন্সীগঞ্জ কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে কি না—সেই সিদ্ধান্তের পরই তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের সময়-স্থান চূড়ান্ত করা হবে।বুধবার (১৯ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, প্যারোলে মুক্তির আবেদন করতে দীপু মনির আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন।এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
আরও পড়ুন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১১ প্রকল্প
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজের মৃত্যু হয়। তবে তার জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, সে সিদ্ধান্ত বুধবার দুপুরের পর নেওয়া হবে।পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে স্ট্রোক করার পর থেকে চিকিৎসাধীন ছিলেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করতে তাকে আদালতে নেওয়া হয়েছিল।সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজের মৃত্যুর পর স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়টি সামনে এসেছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তার পরিবার ও আইনজীবীরা।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন